নাটকীয় হামলায় আতঙ্কে এলাকাবাসি

বার্তা পরিবেশকঃ
নাটকীয় ভাবে নিজের উপর হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এলাকার নিরহ মানুষদের হয়রানির শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাইশারী ইউনিয়ন এর ৭নং ওয়াড়ের্র বাদশা মিয়ার ছেলে জুনায়েদ প্রকাশ জুনু (৩০) এই নাটকীয় হামলা সৃষ্টি করে বলে জানান। সে অস্ত্র মামলার তালিকাভুক্ত আসামী ও ইয়াবা পাচারের সাথে জড়িত আছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। এদিকে তার উপর হামলার কথা বলে আইনি আশ্রয় নিতে নিজে এই হামলার আয়োজন করে। যেন তার মতো করে মিথ্যা মামলা সাজিয়ে গ্রামের অসহায় মানুষদের আসামী করে আবার তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে মামলা থেকে রেহায় দেয় বলে বিভিন্ন সুত্রে জানা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বাইশারীর অস্ত্র মামলার অন্যতম আসামী জুনায়েদ প্রকাশ জুনু(৩০) গত ৫সেপ্টেম্বর বিকালের দিকে রামু জোয়ারিয়ানালা এলাকায় তার উপর পরিকল্পিত হামলার একটি নাটক সাজানো হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায় এলাকার কোন মানুষ এই হামলা সম্পর্কে অবগত নয় । কিন্তু তার পরিবার থেকে বলছে তাকে হামলা করা হয়েছে ।
এদিকে স্থানীয় নাম প্রকাশ না কারার শর্তে একজন জানান , সে সন্ত্রাসী টাইপের। এখন যদি আমার নাম প্রকাশ করেন তবে আমার উপর হামলা করবে।্ কিছুদিন আগে বড়বিরের এক মুক্তিযোদ্ধার সন্তানকে সে হামলা চালিয়েছিল।। বর্তমানে জুনায়েদ যে ঘটনার সৃষ্টি করেছে আমার মনে হয় সম্পূর্ণ একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। নিজের উপর হামলার নাটক সাজিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এছাড়া আর কিছু নয়।
গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের সদস্য নুরুল ইসলাম জানান, জুনায়েদ প্রকাশ জুনু অস্ত্র মামলাসহ বেশ কিছু অভিযোগ তার বিরোদ্ধে রয়েছে বলে আমি জানি । সে এলাকাকে অশান্ত রাখতে সবসময় কিছুনা কিছু ঘটনা ঘটায়। এলাকার এক মুক্তিযোদ্ধার সন্তান সরওয়ারকে সে হামলা করেছিল । এলাকার সাধারণ মানুষকে হয়রানি করতে এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, তার উপর যদি ৫সেপ্টেম্বর এভাবে বর্বরোচিত হামলা চালানো হয় পরের দিন ৬ সেপ্টেম্বর সকালবেলা লোহার ঝিরিপাড়া আওয়ামী লীগ নেতা সিরাজের চায়ের দোকানে চা,পান করতে কিভাবে আসে?
জুনায়েদ প্রকাশ জুনুর বিশ্বস্ত সূত্রে জানা যায় মানুষকে বিশ্বাস করানোর জন্য নিজের ঘরে কান্নাকাটি’র অভিনয় করানো হয় এবং কোরআন খতম দেওয়া হয়।
ঘটনা সাজানোর পর পর কাপড় চোপড় গুছিয়ে সে দীর্ঘ সময়ের জন্য আত্মগোপনে চলে যেতে দেখেছেন তারা।
ঘটনার সত্যতা জানতে রামু স্বাস্থ্য ক্লিনিকে যোগাযোগ করা হলে কর্তব্যরত ডাক্তারর জানায় এখানে ৫,তারিখে হামলার শিকার কোন ব্যক্তি ভর্তি হয়নি।
কক্সবাজার সদর হাসপাতালে যোগাযোগ করা হলে সেখানেও হামলার শিকার জুনায়েদ নামে কোন ব্যক্তি ইমার্জেন্সি তে আসেনি বলে জানা যায়।
এ বিষয়ে জানতে বাইশারী ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড় মেম্বার নুরুল আজিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে এই বিষয়ে কেউ অবগত করেনি। আমি চেয়ারম্যান এর সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.