নিজস্ব প্রতিবেদকঃ চীনের সঙ্গে আলোচনার পর সিনোভ্যাকের তৈরি কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রতিরোধের ভ্যাকসিন বাংলাদেশে কিছু ট্রায়ালের (পরীক্ষা) অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজকে আমরা ভ্যাকসিন নিয়ে চায়নার সঙ্গে আলোচনা করেছি। এর আগে আমরা অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করেছি। চায়নার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছিল তাদের সিনোভ্যাক কোম্পানি বাংলাদেশকে ভ্যাকসিন দেবে। বাংলাদেশে তারা কিছু পরীক্ষাও করতে চায়, ট্রায়াল করতে চায়। সে বিষয়ে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। ভ্যাকসিনের সব বিষয়ে আমরা প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। তিনি অনুমতি দিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.