সৈকত পাড় ভাঙ্গন পরিদর্শনে টুয়াক নেতৃবৃন্দ

মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের পর্যটন খাতের অনন্য অবদানকারী একটি সংগঠন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সভাপতি মোঃ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে একটি দল ।
২৭ আগস্ট (বৃহস্পতিবার) নেতৃবৃন্দ এ পরিদর্শনে যান। টুয়াক নেতৃবৃন্দরা বলছেন, অচিরে এ ভাঙ্গন প্রতিরোধ করা না গেলে পর্যটন খাতে ব্যাপক ক্ষতি হতে পারে। আমরা টুয়াক সদস্যবৃন্দ আশা করছি এটি গুরুত্বসহকারে স্থানীয় প্রশাসন দেখবেন।
টুয়াক সভাপতি তোফায়েল আহমেদ জানান,আজ টুয়াক প্রতিনিধি দলের সমুদ্র সৈকতের ভাঙ্গন এলাকা, বালিয়াড়ি ও ঝাউবাগান পরিদর্শন করেছি। টুয়াক প্রত্যাশা করে জেলা প্রশাসন, স্থানীয় সাংসদ , পৌর মেয়র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
ইতিমধ্যে সাংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল ও পৌর মেয়র কক্সবাজার মুজিবুর রহমান ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জেলা প্রশাসক কামাল হোসেন , ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ করেছেন।যদি পর্যটকদের মূল আকর্ষণের ঝাউবিথী ও সৈকত হারিয়ে গেলে পর্যটন ব্যবসায় ধ্বস নামতে পারে। তাই আশা করছি স্থানীয় প্রশাসন এটি গুরুত্ব সহকারে দেখবেন।
এসময় টুয়াক নেতৃবৃন্দের যারা উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাফউদদৌলা আশেক, সাংগঠনিক সম্পাদক ফারুক আজম, যুগ্ন সাধারণ সম্পাদক এস,এ কাজল,যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ, সদস্য রনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.