১টাকার ইস্যু নিয়ে দোকানে হামলা ও লুটপাট

নারীসহ আহত-৩

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়নের মাইজ কাকারা খাদেম পাড়া এলাকায় ১টাকার ইস্যু নিয়ে মোরশেদ আলম নামে এক মুদি দোকানির উপর হামলা ও লুটপাট করা হয়েছে। এতে ওই দোকান মালিক ও তার মা-বাবাসহ অন্তত দুইজন আহত হয়। এসময় হামলাকারীরা দোকানের মালামাল নষ্ট করে নগদ ৮৭ হাজার টাকা লুটে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৬আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার
কাকারা ইউনিয়নের মাইজ কাকারাস্থ খাদেম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় আহতরা হলেন, খাদেম পাড়া এলাকার মৃত তোফাজ্জল আহমদের ছেলে শফি উল্লাহ (৬০), তার স্ত্রী পারভীন আক্তার (৪৫) ও তার ছেলে দোকানদার মোরশেদ আলম। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। পরে তাদেরকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, মাইজ কাকারাস্থ খাদেম পাড়া এলাকার জহির আহমদের ছেলে মিজান
মুদি দোকানে একজোড়া ১৮টাকা নিয়ে ডিম ক্রয় করেন। ওই সময় দোকানিকে ডিমের ১টাকা বেশি নিয়ে দাবী করে দোকানির সাথে তর্কে জড়িয়ে পড়ে। তর্কের একপর্যায়ে মিজান দোকানের ভেতরে ঢুকে
সাড়ে তিনশত ডিমসহ বিভিন্ন মালামাল ভাংচুর চালায়। এতে দোকানি মোরশেদ বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করে। এসময় তার বাবা-মা দোকানি ছেলে মোরশেদকে উদ্ধার করতে গেলে মিজান, তার ভাই ছোটন ও তাদের স্ত্রীরা এসে দেশীয় তৈরি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আঘাত করেন। ঘটনায় স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

দোকানদার মোরশেদ আলম জানান, শুধু মাত্র দোকানের ১টাকার ডিমের ইস্যু নিয়ে তর্কে জড়িয়ে মিজান অতর্কিত ভাবে দোকানে ঢুকে বিভিন্ন মালামাল ভাংচুর ও লুটপাট চালিয়ে আমাকে আহত করে ক্যাশে রক্ষিত নগদ ৮৭হাজার টাকা লুটে নেয়। ঘটনার খবর পেয়ে আমার বাবা-মা এগিয়ে আসলে তাদেরও আহত করা হয়। এতে আমার দোকানের মালামাল ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়। আমি এর সুবিচার দাবি করছি ও মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঘটনায় অভিযুক্ত মিজান তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে বলেছেন, এ ধরণের কোন লুটপাটের ঘটনা ঘটে নি। দুইজনের মধ্যে ভূল বুঝাবুজি নিয়ে ১টাকার জন্য শুধু মাত্র হাতাহাতি ঘটনা হয়। তবে তার ক্যাশ থেকে টাকা লুট করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবী করেন।
এ ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি এটি একটি তুচ্ছ ঘটনা। তারা পরস্পর নিকট আত্বীয়স্বজন। দোকান থেকে ডিম ক্রয়ের ১টাকার দরদাম নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়। এতে দু’পক্ষের লোকজন হাতাহাতি মধ্যে আহত হয়েছে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন।
তিনি আরও বলেন, সৃষ্ট বিষয়টি স্থানীয় ভাবে উভয়পক্ষকে ডেকে মিমাংসা করার সিদ্বান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.