‘ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র ও মিথ্যাচারের বিষবাষ্প ছড়াচ্ছে’

২১ আগস্ট গ্রেনেড হামলায় চকরিয়ায় শহীদদের স্মরণে আলোচনা সভায়- এমপি জাফর

এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ২১ আগস্ট ইতিহাসের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগষ্ট) সন্ধ্যায় চকরিয়া পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট হোটেল রেডচিলি হলরুম মিলনায়তনে পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক মোসলেহ উদ্দিন মানিকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারকে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। তার সুযোগ্য উত্তরসূরী দুই কন্যা দেশে না থাকার কারণে প্রাণে রক্ষা পাই। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরে জেলখানায় জাতীয় চারনেতাকে হত্যা করে আওয়ামী লীগ ও দেশের মেধাবীকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল। ভয়াবহ ২১ আগস্টে গ্রেনেড হামলার মাধ্যমে একই উদ্দেশ্য ছিল খুনীচক্রদের আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করার উদ্দেশ্যে তৎকালীন বিএনপি নেতৃত্বধীন জোট সরকার ও তারেক রহমানের নির্দেশে ২১ আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় তাদের প্রধান লক্ষ্য ছিল জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। কিন্তু এদেশের মানুষের দোয়াই সেদিন আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে যায়।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত ও বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতেই মহান রাব্বুল আলামিন সেদিন তাকে বাঁচিয়ে রেখেছেন। সব প্রতিকূলতা উপেক্ষা করে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উন্নয়নের এ অগ্রযাত্রায় সকল নেতাকর্মীকে পাশে থাকতে হবে।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের চূড়ায় অবস্থান করছে। কিন্তু এখনো ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনিরা দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র ও মিথ্যাচারের বিষবাষ্প ছড়াচ্ছে। তাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরিফ মাঈনুদ্দীন রাসেলের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওয়ালিদ মিল্টন। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেকান্দর বাদশা (নাগু সওদাগর) সহ পৌর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পৌরসভা আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.