মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজার শহরে সড়কেই সন্তান সব করেছে এক প্রতিবন্ধী মহিলা। কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন সড়কের পশ্চিম পাশের স্থানে মহিলাটির প্রসব বেদনা উঠলে সে সেখানেই একটি পুত্র সন্তান জন্ম দেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানা গেছে থানা সুত্রে ।
প্রত্যক্ষর্দশীরা জানান, ২৫-২৮ বছরের একজন পাগল মহিলা প্রসব বেদনায় কাতরায়। এক পর্যায়ে সন্তান প্রসব হলে আশেপাশের লোকজন এগিয়ে যায়। থানার সামনে হওয়ায় খবর পেয়ে দ্রুত সদর মডেল থানার দুইজন পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে যান। প্রসব হওয়ার সাথে সাথে পুলিশ সদস্য চন্দন আর্চায্য সৈকত তারা নিজে বাচ্চাটি হাতে তুলে নেন। পরে দ্রুত মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যায় পুলিশের সদস্যরা।
এদিকে উপ-পরিদর্শক (এসআই) আনচার জানান, দেখে মনে হয়েছে সড়কে সন্তান প্রসব করা মহিলাটি পুরোই ভারসাম্যহীন। কোনো চরিত্রহীন পুরুষের লালসার শিকার হয়ে পাগলী গর্ভবতী হয়েছে। এমন অমানবিক ঘটনা কোনোভাবেই মেনে যায় না।
কক্সবাজার সদরমড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুজ্জামান জানান, থানার সামনে প্রতিবন্ধী মহিলার প্রসব বেদনায় কাতরাচ্ছে এমনটি শুনে আমি থানা থেকে লোক পাঠায়,এরই মধ্যে সন্তান প্রসব হয়ে গেলে আমি কক্সবাজার সদর হাসপাতালেন মেডিকেল অফিসার (আরএমও) এর সাথে যোগাযোগ করলে তিনি তাড়াতাড়ি হাসপাতালে পাঠিয়ে দিতে বলেন । আমরা ডাক্তারের কথা মতো প্রতিবন্ধী মহিলা ও সন্তানকে হাসপাতালে পাঠিয়ে দেই। পরে থানার পক্ষ থেকে বাচ্চাও প্রতিবন্ধী মহিলার জন্য নতুন জামা কিনে পাঠানো হয় । থানা পক্ষ্য থেকে সার্বক্ষনিক খবরা খবর রাখছি এবং মহিলার পরিচয় বের করার চেষ্টা অব্যহত রয়েছে।
সদর হাসপাতালেন মেডিকেল অফিসার (আরএমও) শাহিন মোঃ আবদুর রহমান চৌধুরী জানান, আমাকে ওসি সদর থানা ফোন করে বিষয়টি জানান। পরে আমি তাদের হাসপাতালে পাঠিয়ে দিতে বলি মহিলাটি মানসিকভাবে প্রতিবন্ধী মনে হচ্ছে তাকে আমরা গাইনি বিভাগে ভর্তি করিয়েছি এবং বাচ্চাকে শিশু স্ক্যানো বিভাগে রাখা হয়েছে। দুজনই সুস্থ্য আছে বলে জানান।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.