এম.মনছুর আলম,চকরিয়া :
বাংলাদেশ পুলিশ প্রশাসন চকরিয়া থানা পুলিশের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শোক দিবসকে ঘিরে ১৫ আগস্ট (শনিবার) জাতীয় পতাকা অর্ধনমিত করণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। থানা পুলিশের পক্ষথেকে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী।
এদিন সকালে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে পুলিশ প্রশাসনের পক্ষথেকে গভীর শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে বিকালে থানা সেন্টারস্থ জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্ট নিহত সকল শহীদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সদর সার্কেল) কাজী মো.মতিউল ইসলাম।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান , অপারেশন অফিসার (এসআই) চিরঞ্জীব , এসআই আবদুল্লাহ আল মাসুদ, চম্পক বড়ুয়া, এসআই প্রিয়লাল ঘোষ, এসআই অপু বড়ুয়া, এসআই মিজান উদ্দিন, এসআই ইসমাঈল, এসআই নয়ন, এএসআই, আকবর মিয়া, এএসআই খাইরুল, এএসআই পলাশ বড়ুয়া এএসআই লক্ষ্মণ দাশ, এএসআই ওয়াসিমসহ থানা পুলিশের সদস্যবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.