ঈদগড় পুলিশ ক্যাম্পের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

এম.এইচ আরমান:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী যাথাযথ মর্যাদায় পালন করছে গোটা জাতী।

তাঁরই ধারাবাহিকতায় রামু উপজেলার ঈদগড় পুলিশ ক্যাম্পের সকলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‍্যালী, দোয়া ও মিলাদ মাহফিল করেন।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে রামু থানার বিশেষ দায়িত্বে নিয়োজিত এস আই সেলিম উদ্দীনের নেতৃত্বে জাতীয় শোক দিবসে উপলক্ষে একটি শোক র‍্যালী বের করা হয়। ঈদগড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশ ক্যাম্পে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঈদগড় পুলিশ ক্যাম্পের আইসি মোঃ ইউসুফ, রামু থানার এস আই সেলিম উদ্দীন ও পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.