এম.মনছুর আলম,চকরিয়া :
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে যথাযোগ্য মর্যদায় নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। শোক দিবসকে ঘিরে ১৫ আগস্ট (শনিবার) সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল দশটায় কোরআন খানি ও মিলাদ মাহফিলের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব জাফর আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ সনেট।
শোক দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের । বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের সঞ্চালনায় শিক্ষার্থীরা ভার্চুয়াল অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, কবিতা পরিবেশন করে। উক্ত জুম মিটিং এর কারিগরি সহায়তা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনছারুল করিম। এছাড়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাজহার হুসায়ন, আবুল বশর, জাইদুল হক, অলসন বড়ুয়াসহ শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শওকত হোসেন সরাসরি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিপুল পরিমাণ শিক্ষার্থী ভার্চুয়ালি অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩১

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.