এম.মনছুর আলম,চকরিয়া :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চকরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকিত হোসেন সজিবের নেতৃত্বে দিবসটি উপলক্ষে ১৫আগস্ট (শনিবার) সকালে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, কালো ব্যাচ ধারণ মাধ্যমে উপজেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনে শোক দিবসটি পালন করা হয়। এদিন সকালে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ ও সাধারণ সম্পাদক আকিতের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা জামশেদ উদ্দিন, এহসান হাবিব, মোহাম্মদ সুজন, করিম উল্লাহ, মারুফ খান শুভ, আজমিহি তাজিদ, মোহাম্মদ খোকন, তহিদুল ইসলাম, আরমান, শাহাদাত, মেহেদী হাসান নাহিদসহ অসংখ্য ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.