নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি: 

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন জ্বালিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়েছে নাইক্ষ্যংছড়ি ছাত্রলীগ।

আজ শুক্রবার ১৪ আগস্ট সন্ধ্যা ৮ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করা হয়।

নাইক্ষ্যংছড়িতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানে ১৫আগস্টকে ঘিরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন কালে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ছাত্রলীগের সভাপতি বদুরুল্লাহ বিন্দু কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল অালম মুমুসহ দলের সদস্যবৃন্দ।

পরে নাইক্ষ্যংছড়ি ছাত্রলীগ শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে দাঁড়িয়ে নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধুর তাৎপর্য তুলে ধরেন।

নাইক্ষ্যংছড়ি ছাত্রলীগের সভাপতি বদুরুল্লাহ বিন্দু বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য যে অবদান রেখে গেছেন তা বাঙালি জাতি সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

শেষে কলেজ ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক মুমিনুল অালম মুমু বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম বাঙালি জাতির অন্তরে গেঁথে থাকবে।
এসময় অারো উপস্থিত ছিলেন ছাত্রলীগ
আব্দুর রহমান বাপ্পি,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল আজাদ,ইশাদ,ফজলুর,সাজিদ,ডালিম,হাকিম,আনিস,জাহাঙ্গীর,সাইফুল,হামিদ সহ উপজেলা শাখা ও কলেজ ও মাদ্রাসা শাখার নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.