রোদেলা রেস্তোরাঁর মালিক গিয়াস উদ্দিন আর নেই

ইমাম খাইর:

কক্সবাজারের কলাতলী হোটেল মোটেল জোনের রোদেলা রেস্তোরাঁর মালিক আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমদ (৫৪)  ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে ঢাকা শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ বাদে যোহর বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদ সংলগ্ন চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

গিয়াস উদ্দিন শহরের বার্মিজ মার্কেট এলাকার বাসিন্দা মরহুম আহমদ কবির সওদাগরের ছেলে।

তিনি সাংসারিক জীবনে তিন কন্যা সন্তানের জনক।

কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের একনিষ্ট খাদেম গিয়াস উদ্দিনের করোনা শনাক্ত হয় গত ১৯ জুন।

গত ১১ জুলাই থেকে ঢাকার শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

৯ জুলাই ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

এর আগে ৪ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন।

বিশিষ্ট দাবীর গিয়াস উদ্দিন কক্সবাজারের ঐতিহ্যবাহী বিরাম হোটেল পরিবারের সন্তান, পউসী রেস্তোঁরার মালিক আলহাজ্ব আবু বকর সিদ্দিকের ছোট ভাই।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.