জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বিএটিবি কোম্পানি ফিল্ড অফিসার ও রামুর কাউয়ারখোপের বাসিন্দা আব্দুর রহিম ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টা স্ট্রোকআক্রান্ত হয়ে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরন করেন।
মরহুম আব্দুর রহিম মধ্যম কাউয়ারখোপ নিবাসী নূর আহমদ সিকদারের ছোট পুত্র এবং আব্দুল হাকিম সিকদারের নাতি।
তিনি কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ফারুক আহমদ সিকদার ও কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হানিফ মিয়া মাষ্ঠারের ভাইপো।
তিনি ব্রিটিশ আমেরিকান বাংলাদেশ নাইক্ষ্যংছড়ী জোনের ফিল্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.