নিজস্ব প্রতিবেদক, ওয়ান নিউজঃ
শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে কেউ অনাহারে মৃত্যুবরণ করেনি। যেসমস্ত বিশেষজ্ঞ রাত ১২টার পরে টেলিভিশনের পর্দা ফাটিয়ে দেন, আর যে সমস্ত সুশিল নেতৃবৃন্দ শুধু পরামর্শ দেন আর ভুল ধরেন, আমি তাদের নাম দিয়েছি ভুল ধরার পার্টি। তাদের কাজ হচ্ছে শুধু ভুল ধরা। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এক মুটো চাল নিয়েও কারও কাছে যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি করোনা সঠিক মোকাবিলা না করতে পারতেন, মৃত্যুর হার তো ভারত-পাকিস্তানের চেয়ে বেশি হত।’
আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু ২৩ এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় প্রধান কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃষক লীগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে ১৫ আগস্টে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসার পেতেছিলেন, কিন্তু সংসার করেননি। তিনি সংসার হিসেবে বেছে নিয়েছিলেন এই পুরো জাতিকে। বাঙালি জাতি ছিল তার সংসার। আর সেই সংসারকে ধরে রেখেছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা । শুধু সংসার ধরে রেখেছিলেন তা নয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধু যখন জেলে থাকতেন তখন দলটাকে ধরে রেখেছেন। বঙ্গবন্ধুর জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার কাছ থেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.