মুফতি মুর্শিদুল আলম চৌধুরীর ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

প্রেস বিজ্ঞপ্তি
প্রখ্যাত মুবাল্লিগে ইসলাম ও রামুর অফিসেরচর ইসলামিয়া কওমিয়া কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম, রামু ইসলামী সম্মেলন পরিষদের সভাপতি মাওলানা মূফতি মুর্শিদুল আলম চৌধুরীর ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ অব্যাহত রয়েছে।
কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ
প্রখ্যাত মুবাল্লিগে ইসলাম, জেলা তাবলীগ জামাতের আমীর মাওলানা মূফতি মুর্শিদুল আলম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা কাযী এরশাদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মু্বিনুল হক।
রামু লেখক ফোরাম
রামু লেখক ফোরামের উপদেষ্টা, বিশিষ্ট প্রাবন্ধিক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আখতারুল আলমের সহোদর, প্রখ্যাত মুবাল্লিগ ও রামুর অফিসেরচর ইসলামিয়া কওমিয়া কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম, রামু ইসলামী সম্মেলন পরিষদের সভাপতি মাওলানা মূফতি মুর্শিদুল আলম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, রামু লেখক ফোরামের উপদেষ্টা মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, এড. হোছাইন আহমদ আনছারী, মাওলানা কাযী এরশাদুল্লাহ, এস. মোহাম্মদ হোসেন, প্রভাষক মনির আহমদ, মাওলানা আতাউর রহমান, সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সভাপতি মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সরওয়ার, অর্থ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ জায়নুল আবেদীন, নির্বাহী সদস্য খলিলুল্লাহ ফুরকান আমেল, মুহিব্বুল মোক্তাদির তানিম, মুহাম্মদ আব্দুল আজিজ, সহযোগী সদস্য অলিউল্লাহ আরজু, শফিকুল ইসলাম।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুফতি মুর্শিদুল আলম চৌধুরী রহ. ছিলেন, একজন বিচক্ষণ আলিম, বিজ্ঞ মুফতি ও প্রাজ্ঞ মুহাদ্দিস। বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষাকেন্দ্র ভারতের দারুল দেওবন্দ থেকে দাওরায়ে হাদীস পাশ করে তিনি অতিরিক্ত ৪ বছর ইসলামী ফিকাহ বিষয়ে গবেষণা করেন ৷ ইতঃপূর্বে দেওবন্দ মাদ্রাসা থেকে অধ্যয়ন শেষ করে ইংরেজি, আরবি,ফার্সী ও উর্দু নিয়ে আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন ৷ তিনি দাওয়াতী মিশন নিয়ে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করার সুবাদে বাংলা ছাড়াও আরবি ,ইংরেজি, উর্দু,ফার্সী ও তুর্কি ভাষায় তিনি বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। তাঁর হাত ধরে দেশে-বিদেশে অনেক অমুসলিম ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন ৷ তিনি একজন সুপ্রতিষ্ঠিত ইসলামী গবেষক হিসাবে পরিচিত ছিলেন।শিরক–বিদআতসহ যাবতীয় কুসংস্কার ও অপসংস্কৃতির বিরুদ্ধে তাঁর আপসহীন ভূমিকার কথা সর্বজন স্বীকৃত। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও দ্বীনি দাওয়াত ও ইসলামী শিক্ষার বিস্তারে তাঁর কীর্তিগাঁথা চির অম্লান হয়ে থাকবে।
বরেণ্য এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন দরদী অভিভাক ও বিদগ্ধ আলিমকে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

উল্লেখ্য, মাওলানা মুফতি মুরশিদুল আলম চৌধুরী রহ. ২ আগষ্ট ( রবিবার) বিকাল ৪ টা ৪৫ মিনিটে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিপাহীরপাড়া গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রামুর ঐতিহ্যবাহী পরিবারের মরহুম সুলতান আহমদ সওদাগর ( সাব সুলতান) এর ৭ম ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলে এবং অসংখ্য ভক্ত, গুণগ্রাহী রেখে যান। ৩ আগষ্ট ( সোমবার) বেলা ১১ টায় বিপুল সংখ্যক তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে নামাজে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.