প্রেস বিজ্ঞপ্তি
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈদগাঁও থানা শাখার পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৭ আগষ্ট বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে থানা সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: রেজাউল করিমের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুজন জেলা শাখা সাধারন সম্পাদক মাহবুবুর রহমান।
এতে বক্তারা বলেছেন- সর্বত্র সুশাসন প্রতিষ্টায় সারা দেশে সব সময় অগ্রনি ভুমিকা রেখে আসছে সুজন। তারই ধারাবাহিকতায় ঈদগাঁতে সুজন সব ধরনের অনিয়ম দূর্নীতি বন্ধে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলবে।
এ সময় বক্তারা বিচার বর্হিভূত হত্যা বন্ধ করা একই সাথে মাদক সংশ্লিষ্ট সব আইন সময়োপযুগী এবং দ্রুত বিচার ও রায় কার্যকর করার দাবী জানান।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা শাখার সহ সভাপতি মো: জাবের, সাংগঠনিক সম্পাদক হোসাইনুল ইসলাম মাতবর।
উদ্বোধনী বক্তব্য রাখেন- সুজন চট্রগ্রাম অঞ্চল, আঞ্চলিক সমন্বয়ক মো: মাঈনুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।
বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাংলা বিভাগের অধ্যাপক সুলতান আহমদ, ইসলামপুর চেয়ারম্যান আবুল কালাম, জেলা সদর হাসপাতালের সহকারী রেজীস্টাট ডা: আবদু রহমান আমানী,জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, জালালাবাদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,সংগঠনের যুগ্ন সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন,সমাজ কল্যান সম্পাদক হুমায়ুন করিম সিকদার।
উপস্থিত ছিলেন- কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয়ের কলেজের সহকারী অধ্যাপক নেছারুল হক,মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা মো: মামুন মিয়া,পল্লী বিদ্যুৎ ঈদগাঁও জোনাল অফিস এজিএম শহিদুল হক,ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, ঈদগাঁও বাজার কমিটির সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু,সুজন থানা শাখার সহসভাপতি ডা: ইউসুফ আলী, শিক্ষক গিয়াস উদ্দিন,অর্থ সম্পাদক আবু তৈয়ব চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা নোমান কাজল, দপ্তর সম্পাদক এম আবু হেনা সাগর, নিবার্হী সদস্য ব্যাংকার শফিকুল ইসলাম, খতিব এনামুল হক ইসলামাবাদী, ক্রীড়াবিদ ছৈয়দ করিম, সদস্য শিক্ষক সাবরিনা ইয়াসমিন, মেম্বার জান্নাতুল ফেরদৌস ও তানবির। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্র মমতাজুল হক, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইরফানুল করিম, উপজেলা ছাত্রদলের সভাপতি বেলাল উদ্দিন,সংবাদকর্মী ওসমান গনি, বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশনের এডমিন ইমরান তৌহিদ রানা।
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.