মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজার জেলার রামু থানাধীন চাকমারকুল এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে ৯,৮০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল বুধবার ৫ আগস্ট রাত ১০টা ৫০ মিনিটের সময় রামু থানাধীন চাকমারকুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামী হল, আব্দুল হামীদ (২০) কক্সবাজার জেলার রামু থানাধীন খুরুশকুল ইউপিস্থ তেতইয়া ১ নং ওয়ার্ড সওদাগর পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক(মিডিয়া)এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, একজন মাদক ব্যবসায়ী মোটর সাইকেলযোগে ইয়াবাসহ কক্সবাজার থেকে রামুর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রামু থানাধীন চাকমারকুল এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে সন্দেহজনক গতিবিধির একটি মোটর সাইকেলসহ একজনকে আটক করা হয় এবং আটক কৃত আসামী তার কাছে ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে।

পরে আসামীর দেখানো মতে মোটর সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ৯,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ঊনপঞ্চাশ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত আসামীকে কক্সবাজার জেলার রামু থানায় হস্থান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.