প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ১,৯৫০ পিস ইয়াবাসহ মোঃ রসিদ(৩৫) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
আজ বৃহস্পতিবার ০৬ আগস্ট (গতকাল দিবাগত রাত ১২ঃ৩০) মিনিটের সময় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং দক্ষিন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃত আসামী হল,মোঃ রসিদ (৩৫) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮(ব্লক-বি-১৫) এর ইউসুফ আলীর ছেলে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা। আটককৃত আসামীকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.