কক্সবাজার বন বিভাগ উত্তর ও দক্ষিনের যৌথ অভিযান

প্রায় ৮লক্ষ টাকার অবৈধ কাঠ উদ্ধার, ট্রাক আটক

মোঃ নেজাম উদ্দিন,
অভিনব পন্থায় পাচারকালে অনুমানিক ৮ লক্ষ টাকার অবৈধ ও দুইটি চিরাইকাঠ বোঝাই ট্রাক ও একটি জ্বালানী কাঠ বোঝাই ডাম্পার গাড়ি আটক করেছে বন বিভাগ কক্সবাজার।
৩০ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত দিবাগত রাতে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী মহাসড়কের ফাসিয়াখালী ও কক্সবাজার বাস টার্মিনাল থেকে এসব অবৈধ চিরাই কাঠ ও জ্বালানী কাঠ আটক করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা দক্ষিন মোঃ হুমায়ন কবির ও বিভাগীয় বন কর্মকর্তা,কক্সবাজার উত্তর মোঃ তহিদুল ইসলামের নির্দেশে রেজ্ঞ কর্মকর্তা সদর উত্তর বন বিভাগ কক্সবাজার মোঃ এমদাদুল হক ও অফিসার ইনর্চাজ দক্ষিণ বন বিভাগ সমীর রঞ্জন সাহা সহ বিশেষ টহল দল যৌথ অভিযানে এসব অবৈধ কাঠ আটক করা হয়।

জব্দকৃত বিবিধ প্রজাতির চিরাই কাঠের আনুমানিক মূল্য ৮লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) হুমায়ুন কবির সংবাদটি জানান।
এ বিষয়ে কক্সবাজার দক্ষিন বন বিভাগের সহকারী বন সংরক্ষক জনাব আব্দুল্লাহ আল-মামুন জানান সকল বনজ দ্রব ব্যবহার ও পরিবহনে বন আইন অনুসরণ করা অত্যাবশকীয়। এ বিষয়ে জনাব মোঃ সোহেল রানা সহকারী বন সংরক্ষক কক্সবাজার উত্তর বন বিভাগ আরো জানান যে বিভাগীয় দপ্তরের সিটিজেন চার্টার অনুযায়ী নাগরিক সেবা দেওয়া হয়। তাই অবৈধ ভাবে বনজ দ্রব পরিবহনের সুযোগ নেই।

বন বিভাগের ওসি স্পেশাল সমীর সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা দক্ষিণ এর নির্দেশে আমি ও আমার সঙ্গীয়রা অভিযান পরিচালনা করে এইসব চোরাই কাঠ আটক করি। আমাদের অভিযান চলমান থাকবে। কোন কাঠ চোরাকারবারিকে ছাড় দেয়া হবেনা।
সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে বন বিভাগ কতৃপক্ষ জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.