বাসটার্মিনাল এলাকায় র‌্যাবের অভিযান, ৪হাজার ইয়াবাসহ আটক ৫

মোঃ নেজাম উদ্দিন,

থেমে নেই ইয়াবা ব্যবসা, র‌্যাব পুলিশসহ সকল আইন শৃংখলা বাহিনী মাদকের বিরোদ্ধে অভিযান চলমান রাখলেও ইয়াবা কারবারিরা ঠিকই তাদের ব্যবসা চালিয়ে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছে । এদিকে কক্সবাজার জেলা পুলিশ ১৬ ডিসেম্বর এর মধ্যে জেলাকে মাদক মুক্ত করার ঘোষনা দিয়ে কাজ করে যাচ্ছে। এদিকে শুরু থেকে র‌্যাব মাদকের বিরোদ্ধে জিরো টলারেন্স ঘোষনার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।

তারই ধারাবাহিকতায় কক্সবাজার পৌর এলাকার বাস টার্মিনাল অভিযান চালিয়ে ৪হাজার ইয়বাসহ ৫জনকে আটক করেছে র‌্যাব-১৫। (মঙ্গলবার )২৮ জুলাই র‌্যাব -১৫ গোপন সংবাদেও ভিত্তিতে শহরের বাস টার্মিনাল এলাকায় ইয়াবা হাত বদলের কথা জানতে পেরে আগে থেকে অবস্থান নেয়। বিকাল পৌনে চারটার দিকে ইয়াবা কারবারিরা একটি সিএনজি যোগে সেখানে এসে তাদের সাথে থাকা ইয়াবা হাত বদলের সময় ৪ হাজার ইয়াবা, একটি সিএজি ও ৫জন ইয়াবা কারবারের সাথে জড়িতদের আটক করে র‌্যাব। বিবৃতিতে এটি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (র‌্যাব) ও সহকারী পরিচালক ( মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। আটককৃতরা হলেন হলেন, আবু মুসা(৩৩) বাহার ছড়া ইউনিয়ন এর ০৫ নং ওয়ার্ড ব্যান্যা পাড়া এলাকার কবির আহম্মদের ছেলে,শাহজালাল (২২) বাহার ছড়া ইউনিয়ন এর ০৫ নং ওয়ার্ড ব্যান্যা পাড়া এলাকার ইব্রাহিমের ছেলেদ, আনোয়ার ইসলাম (২১) বাহার ছড়া ইউনিয়নস্থ শাপলাপুর পুরাতন পাড়া ০২ নং ওয়ার্ড এর শিকদার আলীর ছেলে, মোঃ ওবায়দুল(২৩) কক্সবাজার পৌরসভার মুখ চিতাপাড়া ০৬ নং ওয়ার্ড এর জালাল হাজীর ছেলে, আনসার উল্লাহ(২৫) কক্সবাজার পৌরসভার আদর্শ গ্রাম ১২ নং ওয়ার্ড এর সিদ্দিক ড্রাইভারের ছেলে।
তারা জানিয়েছে তারা দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকা দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
সহকারী পুলিশ সুপার (র‌্যাব) ও সহকারী পরিচালক ( মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এর স্পেশাল সার্ভিস বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সিএনজিতে অবস্থান করা ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আসামীদের দেহ তল্লাশি করে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্ধ করা হয়।
তিনি আরো বলেন,বর্তমান আমাদের দেশে যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি।মাদকাসক্তির ভয়াল থাবা থেকে বাচতে প্রতিষ্টালগ্ন থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে দেশের মানুষের আস্থার প্রতীক হিসাবে কাজ করছে র‌্যাব।

আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছ।।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.