করোনার সংকটেও স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছে অরিজিন হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
উখিয়া উপজেলার একমাত্র প্রাইভেট হাসপাতাল কোটবাজারে অবস্থিত অরিজিন হাসপাতাল ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর থেকে ‘মানবতার সেবায়’ স্লোগান নিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। ২০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবাসহ বিভিন্ন চিকিৎসক, সমাজসেবক, প্রশাসনিক ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করে আসছে।
এছাড়া বিশিষ্ট দিবসে দরিদ্র জনগণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজন করে থাকে।
উখিয়া টেকনাফের সাধারণ লোকজন জরুরী চিকিৎসার জন্য ইতোপূর্বে কক্সবাজার-চট্টগ্রামে দৌড়ঝাপ করতে করতে রাস্তার মধ্যেই অনেকের প্রাণহানী ঘটে যেত। প্রসূতি মায়েদের ডেলিভারী হয়ে যেত গাড়িতেই। অরিজিন হাসপাতাল প্রতিষ্ঠার পর জরুরী চিকিৎসাটা এখন লোকজন কোটবাজারেই পাচ্ছে।
বিশ^ব্যাপী চলমান কোভিড-১৯ সংক্রামক ব্যাধিতে যেখানে নামকরা হাসপাতাল গুলো বন্ধ রেখেছে; সেখানে অরিজিন হাসপাতাল সাহসিকতার সাথে নিজস্ব মেডিকেল অফিসারসহ অসংখ্য গেস্ট ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের নিয়ে ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছে।
রাজাপালং এর ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, “করোনাকালীন সময়ে অরিজিন হাসপাতালের ডাঃ রবিউর রহমান রবির চিকিৎসা পেয়ে আমি খুবই সন্তুষ্ট। আমার দীর্ঘদিনের জ¦র তার চিকিৎসায় সেরে গেছে।”
কামারিয়ারবিল এর মো: শাহজাহান বলেন, “আমি অরিজিনের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। কারণ আমার আব্বার শ^াসকষ্ট হলে করোনার সময়ে এখান থেকে অক্সিজেন ও নেবুলাইজ বাড়িতে নিয়ে গিয়ে সার্ভিস দিয়েছে”।
ডা: রবিউর রহমান রবি, ডা: এহেচান উল্লাহ সিকদার, ডা: মো: ওয়াহিদুজ্জামান, ডা: ফারজানা সুলতানা, ডা: ফারহানা রহমান, ডা: আরিফা মেহের রুমী, ডা: মেরাজ হোসাইন চয়ন, ডা: মাসুমা নাসরিন শিফাসহ আরো কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা ভাইরাসের নাজুক সময়ে এ হাসপাতালে চেম্বার করে চিকিৎসা দিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.