নিজস্ব প্রতিবেদক:
দু’টি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এম্বুলেন্স পেলো কক্সবাজারবাসী। এরমধ্যে একটি কক্সবাজার পৌরসভা এবং অন্যটি কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত অরূনোদয়কে প্রদান করা হয়েছে। যদিও দু’টি এম্বুলেন্স-ই পৌরসভা পরিচালনা করবে।
রোববার রাত ৮টায় জোম কনফারেন্স এর মাধ্যমে জেলা প্রশাসক মো: কামাল হোসেন ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের হাতে চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব কক্সবাজারের ভূমিপুত্র হেলালুদ্দীন আহমদ।
জেলা প্রশাসকের সভাপতিত্বে তাঁর বাংলোয় অনুষ্ঠিত এই কনফারেন্সে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সিভিল সার্জন, মেডিকেল কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজান আলি,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ এবং কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়রগণ ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এম্বুলেন্স দু’টি দিয়েছেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:২১

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.