নিজস্ব প্রতিবেদক
শহরতলীর খুরুশকুলের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বিশেষ আশ্রয়ান প্রকল্পে লটারীর মাধ্যমে ফ্ল্যাট বরাদ্ধ প্রাথমিক কাজ শেষ হয়েছে। শহরের ১নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া সমিতি পাড়া,চর পাড়া ও ফদনার ডেইলের ৬‘শত পরিবারের মাঝে তাদের আবাসনের জন্য খুরুশকুলে নির্ধারিত আবাসিক এলাকা গড়ে তোলে তৈরীকৃত ভবনে এ ফ্ল্যাট বরাদ্ধ দেয়া হয়। এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শহরের ১নং ওয়ার্ডে বসবাসরত ঘরের মালিকদের যাচাই বাচাই করে ফ্ল্যাট বরাদ্ধ দিতে তালিকা তৈরী করে।
অভিযোগ উঠেছে এ তালিকা তৈরীকালে একাধিক ঘরের মালিকের নাম অর্ন্তভুক্তি হলেও ফ্ল্যাট বরাদ্ধের প্রাপ্তি তালিকায় দেখা যায় ঘরের প্রকৃত মালিকের নাম বাদ দিয়ে ঐ ঘরের ভাড়াটিয়ার নাম অর্ন্তভুক্ত হয়েছে। গতকাল (১৯ জুলাই) এ ধরনের গরমিলের অভিযোগ এনে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন ভোক্তভোগী হারুনুর রশীদ নামের এক ব্যক্তি। ফদনার ডেইলের বাসিন্দা মৃত রমিজ আহম্মদ ও সিরাজ খাতুনের পুত্র হারুনুর রশীদ তার আবেদনে উল্লেখ করেন ২০১১ সালে প্রথম তালিকা তৈরীর সময়ে ২টি ঘরের পাশা পাশি মালিক তার বোন কাউছার আক্তার ও মা সিরাজ খাতুনের নাম অর্ন্তভুক্ত হয়। কিন্তু গত সপ্তাহে বরাদ্ধকৃত ফ্ল্যাটের তালিকায় ঘরের প্রকৃত মালিকের নামের পরিবর্তে তাদের ঐ ঘরের ভাড়াটিয়া জসিম উদ্দিন ও তার স্ত্রী শাহানা বেগমের ৩৮৭ নং ক্রমিকে ২৩৮ নং ফ্ল্যাট বরাদ্ধের তালিকা প্রকাশ পায়। ডিসির কাছে অভিযোগকারি হারুন জানান এ বিষয়ে গত ১৩ জুলাই দৈনিক বাকঁখালী পত্রিকায় প্রকাশিত তালিকা দেখে তিনি রীতিমত অবাক হন। বর্তমানেও ঘরের প্রকৃত মালিক মৃত সিরাজ খাতুনের পুত্র হারুন ও মেয়ে কাউছার আক্তার চ্যালেঞ্জ দিয়ে বলেন সরেজমিনে তদন্ত করলে ২৩৮ নং ক্রমিকে ফ্ল্যাটের নাম চলে আসা জসিম যে তাদের ভাড়াটিয়া এটা প্রমানিত হবে। এ ব্যপারে ভাড়াটে জসিমকে
বাদ দিয়ে মানবিক কারনে আবেদনকারি হারুনের নামে ফ্ল্যাট বরাদ্দ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.