এম.মনছুর আলম,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ১১টি বৌদ্ধ মন্দির ও শ্মাশানের অনুকূলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দের ৩ লক্ষ ৭০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে এ অনুদানের চেক তুলে দেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, আওয়ামী লীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী।
এমপি জাফর আলমের ব্যক্তিগত সহকারি (পিএস) আমিন চৌধুরী বলেন, ‘জাফর আলম এমপির সুপারিশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চকরিয়া উপজেলার ১১টি বৌদ্ধ মন্দির ও শ্মাশানরে অনুকূলে ৩ লাখ ৭০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে এ অনুদানের বিভিন্ন অংকের চেক আজ বিতরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.