এম.মনছুর আলম,চকরিয়া
প্রাণঘাতী করোনা সংক্রমণ পরিস্থিতির দুর্দিনে চকরিয়া পৌরসভা এলাকায় জীবিকা হারানো দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে আবারও খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন মেয়র আলমগীর চৌধুরী। সম্প্রতি সময়ে ঘুর্ণিঝড় আম্ফান, অতিবৃষ্টি পরবর্তী বন্যার তাণ্ডবে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগনের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ চেয়ে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করেন প্রধানমন্ত্রীর দপ্তরে।
চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উপহার হিসেবে পৌরসভার ৪৭০০ পরিবারের জন্য মোট ৪৭ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেন।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বরাদ্দপ্রাপ্ত উপহার ৪৭ মেট্রিক টন জিআর কর্মসুচির চাল পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭০০ পরিবারের মাঝে (প্রতি পরিবারকে ১০ কেজি) বিতরণ করা হয়েছে। চকরিয়া পৌরসভার পাশে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল ক্যাম্পাস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার জিআর চাল বিতরণ কর্মসুচি উদ্বোধন করেছেন মেয়র আলমগীর চৌধুরী।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব ছাড়াও পৌরসভার সকল কাউন্সিলর, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী এবং পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মচারী উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.