দুর্গম পাহাড় থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ সন্ত্রাসী কালাবদা গ্রেপ্তার

এম নুরুল কাদের মহেশখালী

মহেশখালীর চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ আবছার ওরফে কালাবদা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ জুলাই দিবাগত রাতে হোয়ানক কালাগাজীর পাড়ার দুর্গম পাহাড়ী আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার কাছে ২টি বন্দুক ও গুলি পেয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু ইয়াবাও, এমন তথ্য পুলিশের। কালাবদা হোয়ানক ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ হামিদুর রহমান পাড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে পেট্টুইয়্যার ছেলে।

তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, হত্যা সহ বিভিন্ন অভিযোগে অনেক মামলা রয়েছে বলে জানা গেছে।দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার সম্ভব হয়নি, ভাষ্য থানা পুলিশের।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ার দুর্গম পাহাড়ী আস্তানা গড়ে তুলে কালাবদা সহ সন্ত্রাসীরা। এসব অপরাধীদের আস্তানা ভেঙে দেয়া হবে। সবাইকে আইনের আওতায় আনা হবে। ওসি জানান, কালাবদার বিরুদ্ধে মাদক, অস্ত্র আইনে দুইটি মামলার তথ্য পাওয়া গেছে। নতুন করে আরো দুইটি মামলা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.