চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ করোনামুক্ত

এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ দীর্ঘ১২ দিন পর কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে লড়ে অবশেষে সুস্থ হয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করোনা থেকে সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আমির হামজা।

তিনি বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা সংক্রমণ পরিস্থিতিতে করোনা সংক্রমণের শুরু থেকে ফ্রন্টলাইনে থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের আগত রোগীদের সেবা দিচ্ছিলেন ডা. মোহাম্মদ শাহবাজ। রোগীদের মধ্যে সেবা দিতে গিয়ে এক পর্যায়ে তিনি গত ৩০ জুন কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পরে তিনি হাসপাতালের কোয়ার্টারে থেকে চিকিৎসা নেন। ১২ জুলাই করোনা আক্রান্ত রিপোর্ট নেগেটিভ আসলে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কাজে যোগ দেন।

তিনি আরও জানান, ১২ জুলাই পর্যন্ত চকরিয়ায় মোট আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন। আর সুস্থ হয়েছেন ২৮৫ জন। এরমধ্যে বেশির ভাগই বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তবে যাদের অবস্থা একটু ক্রিটিকাল ছিলো তাদের হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ বলেন, আল্লাহর অশেষ রহমত ও সকলের দোয়ায় আমি করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছি। আমার সিনিয়র চিকিৎসকরা প্রতিনিয়ত আমার খোঁজখবর নিয়েছেন। তাদের পরামর্শ মতো ওষুধ সেবন করেছি। গতকাল ১২ জুলাই আমার নেগেটিভ রিপোর্ট এসেছে। ইতোমধ্যে আমি কাজে যোগ দিয়েছি।

তিনি আরও বলেন, যারা করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের অবশ্যই প্রতি ঘন্টা অন্তর শরীরের অক্সিজেনের পরিমাপ করা জরুরি। কারণ যেকোন সময় অক্সিজেন সেচ্যুরেশন কমে যেতে পারে। নিয়মিত মাস্ক ব্যবহার করা ও সবাইকে প্রতি ঘন্টা পর হাত পরিষ্কার করারও পরামর্শ দেন এই চিকিৎসক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.