নিজস্ব প্রতিবেদকঃ
মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । কয়লা বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক জানান , সোমবার ১৩ জুলাই বিকাল ৫টার সময় কয়লা বিদ্যুৎ প্রকল্পের ভিতরে ১২নং ( সিআরবিসি’র) অফিসের পশ্চিমে বিদ্যুৎ এর খুটির উপর উঠে কাজ করছিল দিনাজপুরের বাসিন্দা পসকো কোম্পানীতে কর্মরত এক শ্রমিক। এ সময় হঠাৎ বিদ্যুতের খুটিটি মাটিতে পড়ে গেলে পাশে দাঁড়িয়ে থাকা আরেক বিদ্যুৎ শ্রমিকের মাথায় পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । এসময় আরো দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে । প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায় , প্রচুর বৃষ্টির কারনে মাটি ভিজে গিয়ে বৈদ্যুতিক খুটির নিচের অংশ নরম হওয়ায় উক্ত বৈদ্যুতিক খুটিটি পড়ে যায় এবং ঘটনা স্থলেই ঐ বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে । তাৎক্ষণিক নিহত ব্যাক্তির নাম পাওয়া না গেলেও তার বাড়ী দিনাজপুর জেলায় বলে জানা গেছে । অপর দিকে আহত শ্রমিকদের চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.