কক্সবাজারে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি

প্রেস বিজ্ঞপ্তিঃ
সাম্প্রতিক সময়ে এলপিজি গ্যাসের দাম ডিলার পর্যায়ে কমলেও খুচরা দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার এর দাম ছিল অপরিবর্তিত, যার প্রেক্ষিতে ১২ জুলাই( রবিবার)  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায়, কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে , কক্সবাজার জেলার সদর উপজেলার বাহারছড়া বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দন্ডিত প্রতিষ্ঠানের মধ্যে নূরমাহ ট্রেডার্স কে ৩,০০০/- কামাল এন্ড ব্রাদার্স কে ১,০০০/-, মেসার্স কাজল এন্টারপ্রাইজ কে ৩,০০০/-, সাহিল এন্ড সোহা এন্টারপ্রাইজ কে ৫,০০০/-

অভিযোগে বলা হয়  দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করা।

তদারকি কালে আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মসলার বাজারে বিশেষ নজরদারি করা হয়, এবং মসলা জাতীয় কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয় । ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয় ।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এএসআই আফসার এর নেতৃত্বে সদর থানা পুলিশের এক দল সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.