এম আর খোকন,,
লকডাউন শীতিলের একসপ্তাহেও উঠেনি পুলিশের বাধা, শহরের টেকপাড়া মাঝের ঘাট সেতুতে খুরুশকুলের পাড়ে পুলিশের বাধায় হয়রানির শিকার হচ্ছে হাজারো মানুষ। বৃদ্ধ, শিশু, গর্ভবতী মহিলাসহ অসুস্থ মানুষ পায়ে হেটে সেতু পার হয়ে শহরে আসতে যেন তাদের কষ্টের সীমা নেই বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগে প্রকাশ জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নির্দেশে গত ১ জুলাই হতে পৌর এলাকায় লকডাউন শীতিল করা হয়। এর পরে শহরের সকল স্থানের ব্যারিকেড তুলে নেয়া হলেও খুরুশকুল সেতুর মাঝের ঘাটের পুলিশ ব্যারিকেড তুলে নেয়া হয়নি। ফলে সদর উপজেলার অধিকাংশ ইউনিয়নের হাজারো মানুষ কাজের কারনে শহরে আসচ্ছে খুরুশকুলের উপর দিয়ে। প্রতিদিন এসব মানুষ শহরের প্রবেশপথ এ এসেই পুলিশের বাধায় যানবহন নিয়ে আসতে পারছে না।
খুরুশকুলের বাসিন্দা এজিএন ফিশিং এর মালিক নাজির হোসেনসহ একাধিক লোক অভিযোগ জানান, গাড়ি যোগে সরাসরি শহরে যেতে না পেরে অসুস্থ মানুষের কষ্টের সীমা নেই। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, তিনি বিষয়টি জেলা প্রশাসক কে জানিয়েছেন। এতে সহসায় পথ উম্মুক্ত করা হবে বলে জেলা প্রশাসক বলে জানিয়েছেন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.