নিজস্ব প্রতিবেদকঃ-
অনিয়ন্ত্রিত হারে করোনা ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধির পাওয়ায় সমুদ্র জনপদ কক্সবাজার দেশের ৬৪টি জেলায় আক্রান্তের দিক থেকে বর্তমান চতুর্থ নাম্বরে অবস্থান করছে। সাধারণত শহরে ধারণা ক্ষমতার অধিক জনসংখ্যা এবং ১১ লক্ষের ও অধিক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কারণে কক্সবাজার চরম ঝুঁকিতে রয়েছে৷
পৌর এলাকায় করোনা ভাইরাস আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন কতৃক রেডজোন এর আওতাভুক্ত করে লকডাউন কঠোর ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসন ছাড়াও পৌরসভা কতৃক পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে।
পৌর এলাকার পাহাড়তলী, কালুর দোকান এলাকায় জনবহুল, সেই এলাকায় রেড জোনের মাধ্যমে লকডাউন বাস্তবায়নের রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করে যাচ্ছে পৌর ছাত্রলীগের ৭ নং ওয়ার্ড দক্ষিণের সভাপতি রুবেল চৌধুরীর নেতৃত্বে পৌর ছাত্রলীগের একদল সেচ্ছাসেবী তরুণ । স্হানীয় তরুণদের কাছে বদ্দা রুবেল নামে পরিচিত এই যুবক করোনা ভাইরাস মহামারীর প্রথম থেকে নিজের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে মানুষ সচেতনতা এবং সাহায্য করে আসছে এবং এলাকায় সবার প্রশংসা ও কুড়িয়েছেন।
এবিষয়ে রুবেল চৌধুরী বলেন, আমি নিজের জীবন বাজি রেখে পৌর ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রিপনের নির্দেশে লকডাউন কঠোর ভাবে বাস্তবায়নে কাজ করছি, আপনার সকলে জানেন পাহাড়তলী, কালুর দোকান এলাকায় শহরের সবছেয়ে বেশী জনসমাগম হয়,সেখানে আমরা জনগনকে সাধ্যমত বুঝানোর চেষ্টা করছি। এবং তাদের মধ্যে ৮৫% এর অধিক কথা গুলো শুনে ঘরে থাকছে৷ তাই সকলের কাছে আমার অনুরুধ সকলে ঘরে থেকে আমাদের সহায়তা করুন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.