আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজার জেলা ছাত্রলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

আজ (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের খুরুশকুল রোডস্থ সুফিয়া জামে মসজিদে আছরের নামাজ শেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সহ সকল দেশে বাসীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। করোনায় মৃত নেতাকর্মী সহ সকলের রুহের প্রতি মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া ও বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭১ বছরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে জাতির মুক্তিসনদ ৬ দফা স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়, ৭৫ পরবর্তী সামরিক শাসন বিরোধী আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদুল সুফিয়ার পেশ ঈমাম সাইফুল ইসলাম।

উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোরশেদ হোসাইন তানিম।

মোরশেদ হোসেন তানিম বলেন, পুরো দেশ একটি বিভীষিকাময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, লড়াই, সংগ্রাম, গৌরব ও ইতিহাস ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ।যে সংগঠনটি বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এবং আজকে দেশের ক্রান্তিলগ্নে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমি আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং বাঙালী জাতির মহান স্থপতি মুক্তিযুদ্ধের মহান নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ২৩ জুন ১৯৪৯ সাল, ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে উপস্হিত প্রায় তিনশ নেতা কর্মীকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী করোনা মহামারিকে খুব শীগ্রই জয় করবে বলে আমি এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা এই দোয়া মাহফিলের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করছি৷ সকলের কাছে আমার অনুরুধ সকলে ঘরে থাকে করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করুন। খুব শীগ্রই সুদিন ফিরে আসবে।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মিল্টন,কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসান ইকবাল রিপন,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলিফ-উজ-জামান শুভ,অর্থ সম্পাদক জাবিদ হাসান জীবন,সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন,সদর ছাত্রলীগ নেতা আইয়ুব আলী,কক্সবাজার পৌর ছাত্রলীগ নেতা দিদারুল আলম দিদু, রায়হান সিদ্দিকী,জামাল বিন তাহের,সামির,মহিব উল্লাহ,ফারদিন হাসান কাফি,রাফসান,রহিম ইসলাম সহ আরো অনেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.