সরেজমিনে পরির্দশনে আশার বাণী শুনালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফ বাদশা

এম নুরুল কাদের, মহেশখালী কক্সবাজার।

সুইচ গেইট জরুরি ভিত্তিতে কার্যকর এবং যেখানে প্রয়োজন কালভার্ট নির্মান করে জলাবদ্ধতা সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান করতে যথাযথ উদ্যোগ ও সরেজমিনে পরির্দশনের আশার বাণী শুনালেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফ বাদশা। ”ওয়ান নিউজ” প্রতিবেদকে জানান, এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতি বড় মহেশখালীর হোয়ানকের পঁশ্চিমে, গ্রামের পানি বন্ধী মানুষের আহাজারি দেখুন।

সংশ্লিষ্টদের নজর দেওয়ার দাবী জানান তিনি, প্রবল ভারী বর্ষণে হোয়ানক পানির ছড়া ৯ নং ওয়ার্ড দক্ষিণ বারঘর পাড়া সহ অধিকাংশ ঘরবাড়ি পানিতে ভাষছে বসতবাড়ি বেপকক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থতারা হলেন, মোঃ জালাল মিয়া, জিয়াউর রহমান, আবুল কালাম, মোঃজাফর, আব্দুল গফুর, মৌঃ গোলাম কাদের, মোঃনজুরুল ইসলাম, তৈয়ব কবির, কবির আহম্মদ, নুর আহম্মদ, মোঃজকরিয়া, আমিনুল ইসলাম, আজিজুল করিম, শাহাদ্দত কবির, আমানুল করিম, বাদশা মিয়া, শফি আলম, শাহা আলম, মাহাব্বু আলম, আবু বক্কর, দিদারুল আলম, আবুল কালাম, হামিদ বকসু, সহ অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, মাননীয় সংসদ সদস্য মহেশখালীর কুতুবদিয়া কক্সবাজার -২।

পানিরছড়া ব্রীজ হতে শুগ্রিয়াপাড়া ব্রীজ পর্যন্ত প্রধান সড়কের পশ্চিম পার্শ্বের প্রায় ১০০০/১৫০০ পরিবার বর্ষার শুরুতেই পানি বন্দি হয়ে পড়েছে।
এ জলাবদ্ধতার প্রধান দুটি কারণ হলো পশ্চিমের খালের সুইচ গেইট গুলো বন্ধ থাকা এবং উক্ত এলাকার প্রধান সড়কের পূর্ব পার্শ্বের পাহাড়ি ঢল নামার ড্রেনটি রাস্তা মেরামতকারী কর্তৃপক্ষ বন্ধ করে দেয়।এ দুটি কাজ দ্রুত সময়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনলে এলাকায় বিশুদ্ধ পানি সংকট, রান্না বান্নায় সমস্যা, ফসলি জমি নষ্ট, টয়লেটের পানি ও আটকে থাকা পানি মিশে একাকার হয়ে পানি বাহিত রোগ ও ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশংকা রয়েছে।

বিশেষ মহিলা ও শিশুরা নানান সমস্যার বেশি ভুক্তভোগী হচ্ছে। ইতোমধ্যে জলাবদ্ধতা ভয়াবহরূপ ধারণ করছে এবং বেশ কটি ঘর-বাড়ি বিনষ্ট হযে তারা খোলা আকাশের নীচে মানবতার জীবন-যাপন করছে।

করোনা উদ্ভূত পরিস্থিতিতে ইহা যেন মরার উপর খাঁড়ার ঘা৷ এছাড়া এলাকার একমাত্র ড্রেনটি বন্ধ থাকায় পানিতো কমছেই না বরং অবিরত বেড়ে চলছে।ধারণা করা হচ্ছে, বর্তমান অবস্থা চলমান থাকলে গ্রামটির প্রায় ২০০ বছরের ইতিহাস ভেঙে প্রায় ৫/৬ফুট পর্যন্ত পানিতে প্লাবিত হয়ে ঘর-বাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এ সমস্যা সমাধানে স্থানীয়রা বিভিন্ন জায়গায় সহায়তা চাইলেও স্থায়ী কোন সমাধান হয়নি।

এলাকাবাসীর পক্ষে আমাদের এলাকার ড্রেনে ও সুইচ গেইট জরুরি ভিত্তিতে কার্যকর করে এবং যেখানে প্রয়োজন কালভার্ট নির্মান করে জলাবদ্ধতা সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান করতে যথাযথ উদ্যোগ নিতে,দাবী জানান, এলাকাবাসীর পক্ষে থেকে ডাঃমোঃ আনচার উদ্দিন সভাপতি, পানিরছড়া বাজার কমিটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.