সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি করোনায় আক্রান্ত, ঢাকার উদ্দেশ্যে রওনা

নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রিয় সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি করোনায় আক্রান্ত।কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) এর দুই দুই বারের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের তথ্যানুযায়ী সাবেক এমপি বদির করোনা পজিটিভ ধরা পড়েছে।

বর্তমানে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে এ খবর জানা গেছে।

উল্লেখ্য, করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ বদি ও তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য গত কয়েকদিন ধরে কক্সবাজারের নিজের বাসায় অবস্থান করছিলেন। প্রথমে বদির স্ত্রী উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় নেগেটিভ আসে বদির স্ত্রী এমপি শাহিন আক্তারের। তবে তার শরীরে টায়ফয়েড ধরা পড়ে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.