নিজস্ব প্রতিবেদকঃ ব্যাংক এশিয়া কক্সবাজার শাখার ব্যবস্থাপক গিয়াস উদ্দিন চৌধুরী (৪৭) আর নেই (ইন্নালিল্লাহি– রাজিউন)।
রোববার ১৪ জুন দিবাগত রাত ১১ টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে শ্বাসকষ্টজনিত কারনে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
তাঁর আগে থেকেই ডায়াবেটিস ছিলো। গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রোববার বিকেলে তাঁর প্রকটভাবে শ্বাসকষ্ট বেড়ে যায়। রোববার ১৪ জুন সন্ধ্যায় তাঁকে ম্যাক্স হাসপাতাল থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.