সাবেক মন্ত্রী নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে হারুন রশিদ সিকদারের শোক প্রকাশ

রাজিবুল হক চৌধুরী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও শহীদ জাতীয় চারনেতার অন্যতম, ক্যাপ্টেন এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক, বর্ষীয়ান রাজনীতিক, জাতীয়নেতা মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যু ও বাংলাদেশ আওয়ামিলীগের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হারুন রশিদ সিকদার।

শোক বার্তায় হারুন রশিদ সিকদার বলেন, জননেতা মোহাম্মদ নাসিম এমপি জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ট সহচর ছিলেন।

আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন তিনি। সব ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় মোহাম্মদ নাসিম অনন্য অবদান রেখে গেছেন। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও গণমানুষের নেতাকে হারালো।

তিনি আরও জানান শেখ মো. আবদুল্লাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোক বার্তায় জয় বলেন, “শেখ মো. আবদুল্লাহর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরাট ক্ষতি। তার মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত রাজনৈতিক নেতাকে হারাল।

হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামিলীগ পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.