প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

কক্সবাজারের মহেশখালীতে এলাকার মানুষের জীবন রক্ষায় চাকুরীর খাতিরে নয় দায়িত্বশীল আচরনে ছুটে গেছেন মহেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তরে।

মহামারী করোনা থেকে রক্ষা করতে জনসাধারণকে নিরাপদ রাখতে এবং করোনা সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার দায়িত্বশীল নিবেদিত মোঃ জসিম উদ্দীন চৌধুরী।

এমতাবস্থায়, মহেশখালী উপজেলা আনসার কর্মকর্তা জসিম উদ্দীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, সংবাদ সম্মেলনের নামে অপপ্রচার করে যাচ্ছে আনসার বাহিনী থেকে বিভিন্ন অপকর্মের দায়ে বহিস্কৃত আব্দুস সামাদ, মোঃ রশিদ, জয়নাল আবেদীন জয়, মোহাম্মদ আজম।

বহিস্কৃত হওয়ায় বাংলাদেশ আনসার বাহিনীর মহেশখালী উপজেলার আনসার কর্মকর্তা মোঃ জসিম উদ্দীনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ফাসাঁনোর চেষ্টা।

জসিম উদ্দিন “ওয়ান নিউজ”কে জানান, এদের ব্যাপারে আইনগত ভাবে অনেক আগেই বহিস্কার করা হয়েছে, এদের অপপ্রচারের ব্যাপারে বাংলাদেশ আনসার জেলা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম স্যার কে অবগত করেছি এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

অন্যদিকে কিছু দালাল, প্রতারক, চাঁদাবাজ,মহেশখালী উপজেলার সৎ ও সাহসী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসার মোঃ জসিম উদ্দিন চৌধুরীর নামে মিথ্যা অভিযোগ করে যাচ্ছে। তাই আনসার বাহিনীর সদস্য ও জনসাধারণ কে ভূল না বুঝার জন্য অনুরোধ জানাচ্ছি।

পুলিশ প্রশাসন ও সংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উপজেলা আনসার কর্মকর্তা জসিম কে ফাসাঁনোর চেষ্টা চালিয়ে নানান অপকর্মের অপবাদ দিয়ে প্রশাসন ও সর্বস্তরের জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

এ সব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ সম্মেলনের নামে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান করছি এবং তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাছি।

প্রতিবাদকারী
মোঃ জসিম উদ্দীন চৌধুরী
মহেশখালী উপজেলা আনসার কর্মকর্তা ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.