রাজিবুল হক চৌধুরী
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মোক্তারকুল আজ সকাল ১০টা ৩০ মিনিটের সময় এই ঘটনা ঘটেছে। হামলাকারী একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে জানা গেছে।
বিজিবি সদস্য কায়দা আজম জানান, তিনি লকডাউন শেষে ছুটিতে বাড়িতে আসেন গত ১০দিন আগে। বাড়িতে আসার পর, ঘর সংস্কার করার সিদ্ধান্তে কাজ শুরু করেন। একই এলাকার উৎপেতে থাকা কিছু চিহ্নিত সন্ত্রাসী তাদের হুমকি ধমকি দিয়ে আসছিল। তাদের উদ্দেশ্য সীমানা বিরোধ তুলে চাদাঁবাজি করা। আমার বড় এবং ছোট ভাইদের তারা মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল এবং দফায় দফায় আমার বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সরকারী কর্মকর্তা হিসেবে তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি। তাদের হুমকি ধমকির বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। তার দরুন,আজ সকাল দা,কিরিচ,হকিস্টিক ও রাম দা নিয়ে তারা আমার পুরা পরিবারের উপর অতর্কিত হামলা করে।
হামলাকারী একই এলাকা হাবিব,মোহাম্মদ,মাহমুদ আলী,হোছন ও মামুন সহ নাম না জানা আরো অনেকে রয়েছে বলে জানা আহতরা।
সরেজমিনে দেখা যায়, বিজিবি সদস্য কায়দা আজমের মাথায় প্রচন্ড জখম ও হাত পা ভাঙ্গা। তার বড় দুই ভাইয়ের মাথায় বড় আঘাত। ছোট ভাই সাইফুল ইসলামও আহত হয়েছে। কায়দা আজমের পরিবারের মাহহমুদা নামের এক মহিলাও হামলার শিকার হয়েছে। তাদের সকলকে বাংলাবাজার প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এই ব্যাপারে ঝিলংজার ৬ নং ওয়ার্ডের মেম্বার মো: নাছির উদ্দীন জানান, মহামারীর এই পরিস্থিতিতে এমন নেক্কারজনক ঘটনা মোটেও কাম্য নই। আমি প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবো যেন সুষ্ঠু তদন্তপূর্বক আসল ঘটনা বের করে দোষীদের আইনের আওতায় আনা হবে। একজন বিজিবি সদস্য নিজ গ্রামে নিরাপদ নই, তাকে কুপানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জাজনক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.