লকডাউনে মাদক ব্যবসা ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

রাজিবুল হক চৌধুরী

কক্সবাজার শহরের টেকপাড়া হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক।

আজ ১৩/০৬/২০২০খ্রিঃতারিখ সকাল সাড়ে নয় ঘটিকায় কক্সবাজার পৌরসভাধীন দক্ষিণ টেকপাড়া প্রফেসর আনোয়ার হোসেনের ভাড়াটিয়া মোঃ ইউছুফ আলীর (৫৯) (পিতা- মৃত মোহাম্মদ উল্ল্যা, বর্তমান সাং- দক্ষিণ টেকপাড়া ( প্রফেসর আনোয়ার হোসেন এর ভাড়াটিয়া), থানা – কক্সবাজার সদর।স্থায়ী সাং – মতলবপুর আটিয়াবাড়ী, ৫ নং ইউনিয়ন পার্বতীপুর, লক্ষীপুর সদর, জেলা- লক্ষীপুর।) বসত ঘরে অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়।

উক্ত ঘটনায় মোঃ ইউছুফ আলীকে ঘটনাস্থল হতে আটক করা হয় এবং তাকে আসামি করে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.