রাজবাড়ীতে ছাঁদ থেকে লাফিয়ে করোনা রোগীর মৃত্যু !

কবির হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে ছাঁদ থেকে লাফিয়ে তপন দত্ত (৪২) নামে এক করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে। নিহত তপন দত্ত রাজবাড়ী সদরের ভাজনচালা, বিনোদপুর এলাকার নিত্তলাল দত্তের ছেলে। ১১ই জুন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্থানীয় নির্মাণাধীন ৩ তলা একটি বিল্ডিং থেকে লাফিয়ে মাটিতে পরে। এরপর তাকে রাজবাড়ী সদর হাস্পাতালে আনা হলে কর্তব্যরত চিকিতস্যক তাকে মৃত ঘোষনা করে।

রাজবাড়ী সদর হাঁসপাতালের করোনা ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, তপন দত্ত গত ১০ই জুন করোনা ভাইরাসের নমুনা পজেটিভ আসে। পরে তাকে বাড়ীতে থাকতে বলা হয়। আজকে সকালে তার বাড়ীর অন্যান্য সকলের নমুনা আনার জন্য আমাদের করোনা টিম গেলে তার পরিবারের লোকেরা নমুনা দিতে অস্বীকার করে এবং আমাদের সাথে অসৌজন্য মূলক আচরণ করে। পরে আমরা চলে আসি। স্থানীয় এলাকাবাসীর চাপে পরে একই দিন বিকেলে করোনা আক্রান্ত তপন দত্তকে রাজবাড়ী সদর হাঁসপাতালের করোনা ইউনিটে আনতে গেলে তাকে তার বাড়ীতে পাওয়া যায় নি।আমরা আবার চলে আসি। এরপর সন্ধ্যায় আমরা জানতে পারি সে একটি বিল্ডিং এর ছাঁদ থেকে লাফিয়ে আত্ন হত্যা করেছে।

এ বিষয়ে রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, রাজবাড়ীতে করোনা রোগী দিন দিন বাড়ছে। আক্রান্ত অনেক রোগীকেই আমরা হোম আইসোলেশনে রেখেছি। করোনা পজেটিভ হওয়ার পর তার পরিবারের সাথে কথা বলে হোম আইসোলেশনে রাখার কথা বলি। কিন্তু তার অবাধ চলাফেরার কারনে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে হাঁসপাতালের করোনা ইউনিটে আনতে মেডিক্যাল টিম গিয়ে তাকে বাড়ীতে পাওয়া যায়নি। সন্ধ্যায় খবর পাই সে ছাদ থেকে লাফিয়ে আত্ন হত্যা করেছে।

এ বিষয়ে কথা বলার জন্য রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদারের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

নিহত তপন দত্তের লাশ আপাতত রাজবাড়ী সদর হাস্পাতালে রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.