মহান সৃষ্টিকর্তা নিকট আবারও মাথা নতস্বরে শোকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, ছুম্মা-আলহামদুলিল্লাহ।
গত ২৬মে রাত থেকে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শক্রমে আল্লাহর অশেষ রহমতে গতকাল ১১জুন ফলোআপ টেষ্টে আমি ও আমার পরিবারের (৪জন) সবাই নেগেটিভ রেজাল্ট হওয়ায় সকলকে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
আমার অসুস্থকালীন সময়ে আমার অফিসের উর্ধতন স্যার, সহকর্মী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, জাতীয় অনলাইন প্রেস ক্লাব, শুভাকাংকী, আত্বীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ যারা নিয়মিত আমার এবং আমার পরিবারের খবরা-খবর কে আমাকে ঋণী করেছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।
আমার অসুস্থকালীন আপনারা আমাকে যেভাবে সাহস ও সহযোগিতা প্রদান করেছেন তা আমি ও আমার পরিবার কখনও ভূলতে পারবো না। বিশেষ করে আমার সহকর্মী হোসেন, আলম ভাই, মনজুর ভাই সহ এলাকাবাসীকে আবারও কৃতজ্ঞতা।
পরিশেষে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, অপ্রয়োজনে ঘরের বাহিরে যাবেন না, সামাজিক দুরত্ব বজায় রাখুন। পরিবারকে নিরাপদ রাখুন। এই বৈশ্বিক মহামারির একমাত্র পরিত্যাণের উপায় হচ্ছে ঘরে থাকা, সামাজিক দুরত্ব বজায় রাখা। এই বৈশ্বিক মহামারি কোন রোগই নয়, যদি আপনি নিজেকে সামলিয়ে নিতে পারেন।
তবে আমি সবাইকে বলবো- আল্লাহ যাতে এই রোগ কোন শত্রু কেও যেন না দেয়। শ্বাস কষ্ঠ কি প্রচন্ড কষ্টদায়ক, সেটা শুধুমাত্র সেই জানে যে ভুক্তভোগী। আল্লাহ তোমার কাছে তওবা করছি, আমাদের আর পরীক্ষা দিয়েও না, আমরা তোমার প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত। তোমার প্রিয়বান্দার উছিলায় আমাদের ক্ষমা করো।
আবারও বলছি ঘরে থাকি, পরিবারকে নিরাপদ রাখি।
আপনাদের সকলেরই প্রিয়
মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.