ওয়ান নিউজ ডেক্সঃ রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. সাখাওয়াত হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে বাড্ডার এ এম জেড হাসপাতালের আইসিউতে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।
এ এম জেড হাসপাতালে বিলিং কর্মকর্তা জুবায়ের আল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোভিড-১৯ পজিটিভ হয়ে গত ২৯ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ডা. সাখাওয়াত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.