বার্তা পরিবেশকঃ
কাউয়ারখোপ ইউনিয়নের গাছুয়াঁ পাড়া’র মাদক ব্যাবসায়ী সোলতান পিতা- মোঃ শফি, কাজল পিতা- মোঃ শফি সহ তার পুরো পরিবার মাদক ব্যাবসার সাথে জড়িত, এবং দুই ভাই সাম্প্রতিক সময়ে সিএনজি ও টমটম ডাকাতি ও করেন। স্থানীয় সচেতন জনসাধারণ বারবার নিষেধ করলে তাদের উল্ট হুমকি দিয়ে দিব্যি ব্যবসা করে যাচ্ছে।
জানা যায় চোলাই মদ ব্যবসায়ীরা নাইক্ষংছড়ি, সোনাইছড়ি রামু মগপাড়া থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। বেশ কয়েকবার রামু থানা পুলিশ অভিযান করলেও বন্ধ হয়নি মাদক ব্যবসা। এলাকাবাসী জানান এই মাদকের কবলে পড়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তারা দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যাবসায়ীদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি দাবী করছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.