নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চৌফলদন্ডীবাসী-কে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ৭নং ওয়ার্ডের এম,ইউ,পি মাষ্টার মোস্তফা কামাল।
চৌফলদন্ডীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি আজ এক বার্তায় বলেন,“ঈদ শান্তি, ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ববহ শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে শান্তির বার্তা বয়ে নিয়ে আসে।’
ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করবে এমন আশাও করেন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মাষ্টার মোস্তফা কামাল। উল্লেখ্য, তিনি কক্সবাজার জেলা বি,এন,পি’র নির্বাহী সদস্য ও সদর উপজেলা বি,এন,পি’র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন।
একই সাথে তিনি আশা করেন, মহামারী করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে চৌফলদন্ডীবাসী ঈদ উদযাপন করবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.