“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ…”। রমজানের শেষে আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলেই এই গানের সুরে আনন্দে দুলে উঠতো প্রত্যেক রোজাদারের মন। এবারও এক মাস সিয়াম সাধনা শেষে শাওয়ালের চাঁদ উঠেছে আকাশে। আগামীকাল সোমবার (২৫ মে) উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু রোজাদারদের মনে যেন সেই আনন্দ নেই। অদৃশ্য করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি ঈদের আনন্দেও ফেলেছে মন খারাপের ছায়া। এরপরও বিশ্ব মুসলমান মহান সৃষ্ঠিকর্তার নিকট এই মহা পরীক্ষার জন্য ক্ষমা প্রার্থী। সৃষ্টিকর্তার মহান পরীক্ষা থেকে আমরা অবশ্যই উর্ত্তীণ হবো। আমরা সবর্দা মহান মুনিবের নিকট দু হাত জোড় করে ক্ষমা চাই। আল্লাহ তুমি মহা রব, তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু, তুমি আমাদের মাফ করে দাও। মহান রাব্বুল আল আমিন আমাদের ক্ষমা করবেন।
এদিকে, 1news.com.bd পরিবারের পক্ষ থেকে কক্সবাজারবাসী ও দেশ-বিদেশের সকল পাঠক শুভানুধ্যায়ি , বিজ্ঞাপনদাতা, লেখক ও সাংবাদিক বন্ধুদের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। অদৃশ্য মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজ আদায় ও ঘরে থাকার জন্য অনুরোধ করছি। আবারও করোনা থেকে মুক্তি লাভের জন্য মহান মুনিবের কাছে দোয়া কামনা করি।
মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন
সম্পাদক ও সিইও
1news.com.bd

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.