নিজস্ব প্রতিবেদকঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন আক্রান্ত হিসেবে আরও ১, হাজার ৬০২ জন শনাক্ত হয়েছেন। নতুন করে সুস্থ হয়েছে আরও ২১২ জন।
মৃত্যু ও শনাক্তের পরিসংখ্যানে যা রেকর্ড। এ পর্যন্ত একদিনে এত সংখ্যক মানুষ করোনায় মৃত্যুবরণ করেননি ও শনাক্ত হননি। এর আগে, রবিবার (১৭ই মে) ১ হাজার ২৭৩ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছিলেন। এর ফলে, দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯ জন। আর এ পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩ হাজার ৮৭০ জন শনাক্ত হলেন।
দেশে করোনা শনাক্তের ৭২তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আজ সোমবার (১৮ই মে) দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি, যা এখনও অব্যাহত আছে। ৭ম দফায় বাড়ানো ছুটি চলবে ৩০ মে পর্যন্ত।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী সোমবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১৬ হাজার ৬৭১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জন। অপরদিকে ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে করোনাভাইরাস মহামারির কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৬৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৯০ হাজার ৯৭৮ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৯ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.