নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটের মধ্যে গত ৩০শে মার্চ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে লকডাউনে থাকা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম কন্ট্রাক্টর। মার্চ মাসের ৩০ তারিখ সারাদিন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের লকডাউনে থাকা কর্মহীন ৫৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।
ঠিক তারই ধারাবাহিকতায় আজ ১৬ ই মে সকাল অাট ঘটিকায় নিজ এলাকার প্রায় ৭০ জন স্কুল কলেজ পড়ুয়া মেধাবী ছাত্রীদেরকে অগ্রিম ঈদ সালামি বাবদ নগদ অর্থ প্রদান করেন এবং সেই সাথে উপস্হিত সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের গঠনমূলক কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। তিনি বর্তমানে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এস কনস্ট্রাকশন এর তহবিল থেকে প্রায় দেড়শ কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি এই সংকটকালে আর্তমানবতার সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন। আগামী ২৫ রোজায় নিজ এলাকার সকল হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করার পরিকল্পনা জানান।
উখিয়া উপজেলার যত রাজনীতিবিদ ও সমাজসেবক আছেন সবাই যদি নিজ নিজ এলাকায় গরিব জনগণের পাশে দাঁড়ান তাহলে করোনা ভাইরাস এর কারণে সৃষ্ট সংকট মোকাবেলা করা সম্ভব। সবাইকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধ্যমত কর্মহীন ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.