বাইশারী মডেল নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ইফতার বিতরণ

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির পক্ষ থেকে বাইশারী মডেল নুরানী ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষকদের ইফতার বিতরন করা হয়েছে।

শুক্রবার ১৫ এপ্রিল বিকাল সাড়ে ৫টার সময় মাদ্রাসা মাঠে সভাপতি সাংবাদিক আবদুর রশিদ উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এসব ইফতার বিতরন করা হয়।

মাদ্রাসার সভাপতি আবদুর রশিদ বলেন, নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আসাদুজ্জামান স্যার বিজিবির পক্ষ থেকে অনুদান ও সহায়তা হিসেবে শিক্ষার্থী ও শিক্ষকদের ইফতার প্রদান করেন। স্যারের এই সহায়তায় মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই।

তিনি আরো বলেন বছরের শুরুতে ও বিজিবির পক্ষ থেকে অধিনায়ক ও জোন কমান্ডার মহোদয় উক্ত মাদ্রাসার সকল শিক্ষার্থীদের জন্য নুরানি শিক্ষার বই ও উপকরন প্রদান করেছিলেন। যাহা আমরা আজীবন স্বরন করে যাব।

এসময় আরো উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দীন খালেদ,সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ, সাধারন সম্পাদক আবুল বশর নয়ন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর, ইউপি সদস্যা সাবেকুন্নাহার,একেরামুল হক রাজু, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক মোঃ ইউনুছ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.