এম.মনছুর আলম, চকরিয়া
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ও পবিত্র রমজানে জীবিকা হারানো চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া, খোয়াজ নগন, হাজিয়ান কোচপাড়া এলাকার ৩৩০টি শ্রমজীবি দিনমুজুর, গরীব, পরিবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী বিতরন করেছেন ৮নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকান।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি ওয়ার্ডের স্টেশন পাড়া, খোয়াজ নগন, হাজিয়ান কোচপাড়া এলাকার ৩৩০টি শ্রমজীবি দিনমুজুর, গরীব, অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন।
চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে ব্যক্তিগত তহবিলের অর্থায়নে এদিন তাঁর নির্বাচনী এলাকা তথা ৮ নম্বর ওয়ার্ডের ৩৩০পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তরুন জননেতা শহীদুল ইসলাম ফোরকান।
আগের দিন বৃহস্পতিবার মানবিক কাজের অংশহিসেবে তরুন জননেতা শহীদুল ইসলাম ফোরকান মাহে রমজান উপলক্ষে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের গরীব পরিবারের ঘরে ঘরে সেহেরী সামগ্রী পৌঁছে দিয়েছেন। এদিন তিনি কোচপাড়া, সোসাইটিপাড়া, মাস্টারপাড়া গ্রামের ২৪৫টি গরীব পরিবারের ঘরে ঘরে গিয়ে তিনি সেহেরী সামগ্রী একটি করে মোরগ ও আলু পিয়াজ পৌঁছে দেন।
করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের জীবিকা হারানো কর্মহীন দিনমুজুর, শ্রমজীবি সাধারণ মানুষের পাশে দাঁিড়য়েছেন সাবেক প্যানের মেয়র শহীদুল ইসলাম ফোরকান। ইতোমধ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের অন্তত ১২শত গরীব পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিলের উদ্যোগ বিতরণ করেছেন খাদ্য সামগ্রী।
গত এপ্রিল মাসে তিনি তিনদফায় ওয়ার্ডের কোচপাড়া, সোসাইটিপাড়া, নামার চিরিঙ্গা, চেয়ারম্যান পাড়া, এক নং গাইডবাধ এলাকা, বাসটার্মিনাল এলাকা, মাস্টারপাড়া, বাশঁঘাটা, স্টেশনপাড়া ও হাজিয়ানসহ বিভিন্ন গ্রামের জীবিকা হারানো পরিবারের নারী-পুরুষের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাউল ডাল তেল পিয়াজ আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.