কক্সবাজারে একই পরিবারে ১০ জন করোনা পজিটিভ

আসিফ উল করিম, কক্সবাজার

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

সারা দেশের সাথে তাল মিলিয়ে সমুদ্র নগরী কক্সবাজারে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা।

গত সোমবার (১১ই মে ) সদরে আক্রান্ত হওয়া ৩ জনের মধ্যে একজন শহরের টেকপাড়া মসজিদ রোডের বাসিন্দা এক যুবক (৩০) । আর তার শরীরে করোনা উপসর্গ বেশি না থাকায় সে সেল্ফ আইসোলেশনে আছে বলে জানা গেছে ।

এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (১২ই মে) ঐ যুবকের পরিবারে বেশ কিছুজনের স্যাম্পল টেস্ট নিয়ে যায় মেডিকেল টীম। তার মধ্যে আজ বৃহ্স্পতিবার (১৪ই মে) তাদের পরিবারের ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে ।
এ নিয়ে ঐ পরিবারে মোট ১০জন সদস্য করোনায় আক্রান্ত ।

১০ জনের মধ্যে বিভিন্ন বয়সের লোকজন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান বলেন , হোম কোয়েরেন্টাইনে থাকা রোগী সঠিকভাবে নিজের কাজ না করায় হয়তো বেশি ছড়িয়েছে দ্রুত এ বিষয়ে কি করা যায় সেটি দেখছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.